
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। গতকাল সোমবার (২০ এপ্রিল) বিকেলে শহরের হানিফ খান মিলনায়তনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুমসহ ক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ পুলিশ সুপারকে স্বাগত জানান।
মতবিনিময়কালে প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ শহরের ফুটপাত দখলমুক্ত রাখা এবং হকারদের উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি হকারদের ‘স্থায়ী দখলবাজ’ আখ্যা দিয়ে জনস্বার্থ রক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতি বজায় রাখার আহ্বান জানান। এছাড়া এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শহরকে বাসযোগ্য রাখতে কোনো উস্কানিদাতার সাথে আপস করা চলবে না।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময় শেষে বলেন, “নারায়ণগঞ্জ প্রেসক্লাব এই শহরের ঐতিহ্য। শহরকে যানজট, হকার ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের দেওয়া প্রতিটি তথ্য ও পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। নগরবাসী যাতে শান্তিতে থাকতে পারে, পুলিশ প্রশাসন সেই লক্ষ্যে কাজ করে যাবে।”
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা, সদর থানার ওসি আব্দুল মান্নান এবং ট্রাফিক ইন্সপেক্টর এম এ করিম।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, মাহাবুবুর রহমান মাসুম, আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিমসহ কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আব্দুস সালাম ও প্রণব কৃষ্ণ রায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন, অহিদুল হক খান, নাহিদ আজাদ, এম আর কামাল, রফিকুল ইসলাম রফিক, আমির হোসাইন স্মিথ।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, দিলীপ মন্ডল, সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজিব প্রমুখ।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ শহরকে বাসযোগ্য রাখতে এবং হকারমুক্ত করার প্রশাসনিক উদ্যোগে সব ধরনের তথ্যগত ও প্রচারণামূলক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।







