রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

10
রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ফয়সাল ওরফে রাজিব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের হরিনা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের অভিযানে হরিনা এলাকায় গ্রেপ্তার ফয়সাল ওরফে রাজিবের নবনির্মিত গরুর খামারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিমেন্টের বাজারের ব্যাগে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ফয়সাল ওরফে রাজিব রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম এলাকার মৃত সাইদ আলী মিয়া ও মৃত নাজমা বেগমের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।