
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার আওতাধীন নাসিক ১১ নম্বর ওয়ার্ডের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মো. সায়েম হোসেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসিব গাজী, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান হাসিব এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রুবেল হাসানকে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, নৈতিক মূল্যবোধ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।







